মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
কুমিল্লায় নাশকতার পরিকল্পনা ও মিছিল করার সময় ৪৪ জনকে আটক করেছে পুলিশ।
expand
কুমিল্লায় নাশকতার পরিকল্পনা ও মিছিল করার সময় ৪৪ জনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) ভোরে নগরীর বিভিন্ন এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ভোর ৬টার দিকে টমছম ব্রিজ এলাকায় ছাত্রলীগের একটি দল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। পরে টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যানার, লাঠি ও লাইটার জব্দ করে পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, মিছিলের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ তৎপর হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের আটক করা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী বলেন, নগরীর বাইরে জেলার বিভিন্ন উপজেলাতেও অভিযান চালানো হয়। সদর দক্ষিণ, দাউদকান্দি, মুরাদনগর, ভাঙ্গুরা, দেবিদ্বার ও চান্দিনা থেকে একজন করে, নাঙ্গলকোট থেকে দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ আরও ৭ জনকে আটক করেছে। মোট আটক সংখ্যা ৪৪।

পুলিশ আরো জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup