বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কাভার্ড ভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু, আহত ১ বছরের শিশু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম
গাজীপুরে কাভার্ড ভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু
expand
গাজীপুরে কাভার্ড ভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুরের ২ নম্বর সিএমবি হাইওয়ে সড়কের পশ্চিম পাশে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা এক বছর বয়সী শিশু সন্তান গুরুতর আহত হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রাকিব (৪০) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি ডেনিমেক্স কারখানায় কর্মরত ছিলেন। তাঁর পিতা সেকেন্দার আলী ব্যাপারী। তাঁদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামে। নিহত তাঁর স্ত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে থাকা এক বছর বয়সী শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন