শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম
গাজীপুরে র‍্যাবের অভিযানে আনুমানিক ৮ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার দুই।
expand
গাজীপুরে র‍্যাবের অভিযানে আনুমানিক ৮ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার দুই।

গাজীপুরের কাশিমপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আনুমানিক ৮ লাখ টাকা মূল্যের ৩৩.৫ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করেছে র‍্যাব-১। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে র‍্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, ঢাকার আশুলিয়া থেকে গাজীপুরের কাশিমপুরের দিকে গাঁজার একটি বড় চালান আনা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর প্রধান ফটকের সামনে কাশিমপুর থানাধীন এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে শনিবার (৪ জুলাই) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় প্রাইভেটকারের চালক মো. সাহাবুদ্দিন মিয়া (১৯) ও রাব্বি খলিফা (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং তিনটি মোবাইল ফোন।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Morocco
Scheduled
04 Jul, 11:00 PM
VS
World Cup