সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম
ছাত্রদল নেতা অনিক
expand
ছাত্রদল নেতা অনিক

গাজীপুরের টঙ্গীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা মো. আশিকুল ইসলাম অনিককে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। রোববার মধ্যরাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া মো. আশিকুল ইসলাম অনিক গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। তার বিরুদ্ধে স্ত্রীকে যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্ত্রী ফারজানা আক্তার স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ১১(গ)/৩০ ধারায় মামলা করেন। অভিযোগে বলা হয়, যৌতুকের দাবিতে তাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করা হয়েছে।

আদালতের নির্দেশে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মামলা রুজু করে। পরে মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে রোববার মধ্যরাতে প্রধান আসামি অনিককে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। একজন ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের অভিযোগে মামলা এবং গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “আদালতের নির্দেশে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামি মো. আশিকুল ইসলাম অনিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup