সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দফা দাবিতে ডুয়েটে চলছে ‘ব্লকেড’ কর্মসূচি

গাজীপুর‎ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০২:১৭ পিএম
প্রধান ফটকে তালা দিয়ে ডুয়েট ব্লকেড কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা
expand
প্রধান ফটকে তালা দিয়ে ডুয়েট ব্লকেড কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা

গাজীপুর‎ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে ও নিজ বিশ্ববিদ্যালয় থেকে মধ্য থেকে ভিসি নিয়োগের দাবিতে প্রধান ফটকে তালা দিয়ে ডুয়েট ব্লকেড কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। ‎ ‎এদিকে, গতকাল সংঘর্ষের মুখে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে পাশের গাজীপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আশ্রয় নেন।

পরে তিনি উপজেলা (ইউএনও কক্ষে পুলিশি নিরাপত্তার মধ্যে অবস্থান করেন। বিকেলে সেখানেই তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের বিষয়ে নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, রাষ্ট্র তাকে নিয়োগ দেওয়ার পর অনলাইনে তিনি যোগদান করেছেন। আলোচনার মাধ্যমেই তিনি উপাচার্যের কার্যালয়ে যাবেন। ‎ ‎এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

সোমবার সকাল ৮টা থেকে ডুয়েট এর আন্দোলনরত শিক্ষার্থীরা ডুয়েট ব্লকেড কর্মসূচি পালন করছে।

৩ দফা দাবি আদায় না হওয়া পযন্ত তাদের এ কর্মসূচি চলামান থাকবে। এদিকে ডুয়েটের প্রধান গেট বন্ধ থাকায় কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন