সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনার্স পরীক্ষার ফল প্রকাশে গ্রেড মার্কের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
expand
জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

গাজীপুরে ২০২৩ সালের অনার্স পরীক্ষার ফল প্রকাশে বিধি অনুযায়ী সর্বোচ্চ গ্রেড মার্ক নির্ধারণসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ব্যানার নিয়ে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ফল প্রকাশে অসঙ্গতির কারণে অনেক শিক্ষার্থী অকৃতকার্য হচ্ছেন। এতে তাদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখে পড়ছে।

শিক্ষার্থীদের দাবি, বিধি অনুযায়ী সর্বোচ্চ গ্রেড মার্ক প্রদান করতে হবে, এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তীর্ণ ঘোষণা করতে হবে এবং দ্রুত ফল প্রকাশ করে মাস্টার্সে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন