

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগীর মা সাঘাটা থানায় মামলাটি করেন। মামলায় মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা আতিকুর রহমানকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে ওই নারীর স্বামী রাতে বাড়ির বাইরে যান। এ সুযোগে অভিযুক্ত আতিকুর রহমান ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।
অভিযোগের বিষয়ে কথা বলতে আতিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বোনারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসিরুল স্বপন বলেন, ঘটনার সত্যতা যাচাই করতে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি সত্য বলে জানিয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’
সাঘাটা থানার ওসি মাহাবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।