

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধার: ১, সুন্দরগঞ্জ আসনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে বিশেষ মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ফলে আশ্বস্ত হয়েছেন দুর্গম চরাঞ্চলের মানুষেরা।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে দুর্গম চরাঞ্চল এলাকার নদীতে এই বিশেষ মহড়া পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর সুন্দরগঞ্জ ক্যাম্প।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা নৌপথে চরাঞ্চলের বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছে সেখানকার মানুষের সাথে মতবিনিময় এবং চরাঞ্চলের মানুষকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছেন। বিশেষ করে নৌপথনির্ভর দুর্গম এলাকায় ভোটগ্রহণের দিন এবং তার আগ ও পরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে।
সেনাবাহিনীর উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলছেন, এমন নিরাপত্তা মহড়া ও সরাসরি যোগাযোগ তাদের মধ্যে আস্থার সৃষ্টি করেছে।
মন্তব্য করুন