সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ১০ গ্রেনেড ও ৩ পিস্তল উদ্ধার

যশোর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম
যশোরে ১০ গ্রেনেড ও ৩ পিস্তল উদ্ধার
expand
যশোরে ১০ গ্রেনেড ও ৩ পিস্তল উদ্ধার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলায় অবৈধ অস্ত্র মজুদের আশঙ্কাজনক ঘটনা সামনে এসেছে। এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ধলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, নির্বাচনী পরিবেশ ঘোলাটে করা এবং নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল। অভিযানের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে যৌথ বাহিনী দড়িআগ্রা গ্রামের চুন্নু মোল্লার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বাড়ির বিভিন্ন স্থান থেকে বিপজ্জনক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে যৌথ বাহিনী উদ্ধার করেছে:গ্রেনেড – ১০টি, বিদেশি পিস্তল – ৩টি,পিস্তলের গুলি (এমুনেশন) – ১৯ রাউন্ড,চাপাটি – ১টি,ছুরি – ১টি,খুর – ১টি

উদ্ধারকৃত গ্রেনেড ও আগ্নেয়াস্ত্রের পরিমাণ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এটি কোনো সাধারণ অপরাধ নয়; বরং বড় ধরনের নাশকতার প্রস্তুতি হতে পারে।

অভিযানের সময় মূল অভিযুক্ত দড়িআগ্রা গ্রামের চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লা পালিয়ে যায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে অভিযোগ, রায়হান মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত ছিল।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।”

অভিযানকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন