

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শেখ আদেল উদ্দিনকে নগদ অর্থ প্রদান করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে ক্ষতিগ্রস্তকে স্পেন প্রবাসী ও স্পেন বিএনপির সহ-সভাপতি ইউনুছ আলী প্রামাণিকের আর্থিক সহযোগিতায় এ অর্থ বিতরণ করা হয়।
এর আগে গত রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত সারে বারো টার দিকে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রাম এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে গোয়াল ঘরে থাকা ৭ টি ছাগল ও ১ টি ছাপড়া ঘর সম্পূর্ণ এবং রান্নাঘরের অর্ধেক অংশ পুড়ে যায়। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পরিবারটি।
খবর পাওয়ার পর ওই ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
অনুদান প্রসঙ্গে স্পেন প্রবাসী ও স্পেন বিএনপির সহ-সভাপতি ইউনুছ আলী প্রামাণিক জানান, ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের নির্দেশনায় পরিবারটির সাহায্যে আমি এগিয়ে এসেছি। এই ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহবায়ক অহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা), উপজেলা যুবদলের সভাপতি মোজাফফার হোসেন মোল্লা, চরভদ্রাসন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আরমান আলী শিকদার, ঢাকা উত্তর কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


