মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে গুলি ছুড়লেন যুবক

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০২:৫৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গুলি ছোড়ার এ ঘটনা ঘটে। এ সময় হঠাৎ বিকট শব্দ ও গুলির আওয়াজে স্থানীয় ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটাছুটিতে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে ওই যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা বাসিন্দা হাচান আমিন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার হাইওয়ে থানার সামনে পৌঁছালে চা খেতে নামেন এক যুবক ও যুবতী। সড়কে দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই যুবককে প্রাইভেটকারটি সাইড করে রাখার জন্য বলেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে গাড়ি থেকে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি করতে দেখা যায় ওই যুবককে।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, বিষয়টি জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank