মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ৫০০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির ‎

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম
দিনাজপুরে ৫০০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির ‎
expand

‎দিনাজপুরে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

‎সোমবার বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার আয়োজনে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জন্য এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

‎ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।

‎প্রধান অতিথির বক্তব্যে রাজিবুর রহমান পলাশ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজ যাদের জন্য এই আয়োজন, তারা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।

‎তিনি বলেন, তোমাদের শিবিরে যোগদান করানোর জন্য আজ ডাকা হয়নি। তোমরা শিবির করো আর না করো, জাতির প্রয়োজনে শিবির সবসময় তোমাদের পাশে থাকবে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ‎মোহাম্মদ ইব্রাহীম, সাবেক সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আবদুর রাজ্জাক দিনাজপুর জেলা জামায়াত নেতা এ্যাড. মাইনুল আলম ও সদর উপজেলা পরিসদের সাবেক চেযারম্যান মাওলানা মজিবুর রহমান।

‎অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার শাখার সেক্রেটারি মো. কামরুজ্জামান। ‎অনুষ্ঠানে দিনাজপুর কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতি মো. আবু হানিফ, হাবিপ্রবি শাখার সভাপতি রেজওয়ানুল ইসলামসহ শিবিরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। ‎

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank