শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ১ নম্বর ইউনিটে যান্ত্রিকত্রুটি দেখা দালে তা বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ।

জানা গেছে, ১ নম্বর ইউনিট থেকে উৎপাদিত প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন জাতীয় গ্রীডে সরবরাহ করছিলো কেন্দ্রটি। তবে, হঠাৎই শনিবার দুপুরে চলমান ১ নম্বর ইউনিটের পাম্পে যান্ত্রিকত্রুটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন কমতে শুরু করে। নিরাপত্তার স্বার্থে ইউনিটটি বন্ধ করে দিতে বাধ্য হন তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

উল্লেখ্য, তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে ১২৫ মেগাওয়াট করে ১ ও ২ নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৫০ মেগাওয়াট এবং ৩ নম্বরটির উৎপাদন সক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শুধুমাত্র ৩ নম্বর ইউনিট টি সচল রয়েছে। এ ইউনিট থেকে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, ২০২০ সাল থেকে কেন্দ্রের ২ নম্বর ইউনিট বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ইউনিটটি চালুর লক্ষে পাম্পটি পূনরায় মেরামতের কাজ চলমান। আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে এ ইউনিট আবারও উৎপাদনে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank