শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করে চেক জমা, অধ্যক্ষ বরখাস্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
ইউএনও দিলরুবা ইসলাম
expand
ইউএনও দিলরুবা ইসলাম

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর স্বাক্ষর নকল করে চেক জমা দেওয়ার ঘটনায় নবাবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন আক্তারকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউএনও দিলরুবা ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, গত বুধবার বিদ্যালয়ের সভাপতি ইউএনওর স্বাক্ষর জাল করে অধ্যক্ষ নাজমুন আক্তার তার ব্যক্তিগত গাড়িচালক জসীমকে দিয়ে কমিউনিটি ব্যাংকের গুলশান শাখায় ১ লাখ ৭০ হাজার টাকার একটি চেক জমা দেন। ব্যাংক কর্মকর্তা মো. রায়হান জামিল স্বাক্ষর নিয়ে সন্দেহ প্রকাশ করলে লেনদেন স্থগিত করা হয়। পরে চালক জসীমকে আটকে পুলিশে দেওয়া হয়।

পরবর্তীতে উপজেলা প্রশাসন ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পাওয়ার পর নাজমুন আক্তারকে দায়িত্ব থেকে সরিয়ে জ্যেষ্ঠ শিক্ষক জাকির হোসেন মিয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়।

ইউএনও জানান, এর আগেও গত ২৫ আগস্ট একইভাবে স্বাক্ষর জাল করে আসফিয়া নামের এক ব্যক্তি স্কুলের হিসাব থেকে ৪ লাখ ১১ হাজার টাকা উত্তোলন করেন। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন।

বিদ্যালয়ের করনিক রমজান আলী জানান, ২১ আগস্ট নাজমুন আক্তার তার কাছ থেকে চেক বই নিয়ে পাঁচটি পাতা রেখে বাকিটা ফেরত দেন। এরপর কী হয়েছে তা তিনি জানেন না।

গুলশান থানার এসআই মো. জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আটক জসীমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন