

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার সাভারে পৃথক স্থান থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ও বুধবার সকালে সাভারের বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।
এর আগে, মঙ্গলবার রাতে ও বুধবার সকালে সাভারের হেমায়েতপুরের চান্দুলিয়া, মেইটকা এবং সাভারের লালটেক এলাকা থেকে পৃথকভাবে এসব মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকায় একটি ঘরের আড়ার সাথে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। অপরদিকে, হেমায়েতপুরের মেইটকা এলাকা থেকে আরও এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া সাভারের লালটেক এলাকা থেকে নিজ ঘরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ তন্ময় হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।


