বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর সঙ্গে ঝগড়া, ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৩:১২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সংসারের অভাব-অনটন আর পারিবারিক কলহ যে কতটা নির্মম হতে পারে, সেটার সাক্ষী হলো রাজধানীর তুরাগবাসী। স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় মাত্র সাত মাস বয়সী মেয়েকে আছাড় মেরে হত্যা করেছেন বাবা। গত বুধবার সন্ধ্যায় তুরাগ থানার ফুলবাড়িয়া বালুরমাঠ–সংলগ্ন বস্তিতে এ ঘটনা ঘটে।

এর আগে ১৫ জুলাই সন্ধ্যায় রাজধানীর তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। ওই ঘটনার পরপরই অভিযুক্ত বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশুটির মা লিমা জানান, তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। বর্তমানে তুরাগের ওই বস্তিতে থাকেন। নিহত রাফা মনি ছিলেন তাদের একমাত্র সন্তান। তার বাবা কবির হোসেন পেশায় রিকশাচালক।

লিমা বলেন, বুধবার বিকেলেও লিমার ওপর নির্যাতন চালানো হলে তিনি সন্তানকে নিয়ে পাশের বাড়িতে নিজের বাবার কাছে চলে যান। সন্ধ্যায় কবির সেখানে গিয়ে লিমার সঙ্গে আবার কথা-কাটাকাটিতে জড়ান এবং একপর্যায়ে তাঁকে নিয়ে নিজের বাসায় রওনা হন; কিন্তু যাওয়ার পথেই তাঁদের মধ্যে আবার ঝগড়া বেধে যায়। একপর্যায়ে স্ত্রীর কোল থেকে শিশু রাফা মনিকে কেড়ে নিয়ে রাস্তায় আছাড় মারেন কবির।

লিমা আক্তারের অভিযোগ, তার স্বামী কবির হোসেন নিয়মিত কাজ করতেন না। মাঝে-মধ্যে নেশাও করতেন। এসব বিষয় নিয়ে প্রায়ই তাদের সাংসারিক ঝামেলা চলতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, খবর পেয়ে বুধবার রাতেই শিশুটির বাবা রিকশাচালক কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের কারণে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুটিকে আছাড় মারে তার বাবা কবির হোসেন। তিনি মাদকাসক্ত। এ ঘটনায় একটি হত্যা মামলার পর তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন