শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মৌলবাদ বিশ্বাস করে না: নূরুল ইসলাম মনি

ঢাকা (ধামরাই)  প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, বিএনপি মৌলবাদ বিশ্বাস করে না। তারেক রহমান বলেছেন, হিন্দু মুসলমান সবাই এই দেশের নাগরিক। সকলের জন্য কৃষক কার্ড, মুসলমানরা যেমন পাবে তেমনি হিন্দুরাও পাবে। স্বাবলম্বী মুসলমানরা যেমন হবে হিন্দুরাও সমান অধিকার পাবে৷

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধায় ঢাকার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, বাংলাদেশে গত ১৬ বছরে ৩০ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। শুধু হাসিনার পরিবার থেকেই ৫৭ হাজার কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তারা পূজার সময় একটা মন্দিরে আগুন লাগিয়ে দিতো, মূর্তির হাত-পা ভেঙে ফেলতো। তারা ইচ্ছাকৃতভাবে এই সমস্যাটা তৈরি করে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করতো, সেই সুযোগে তারা রাজনীতি করতো।

এসময় রথযাত্রা উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি (অবঃ) মেজর জেনারেল জীবন কানাই দাস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ঢাকা জেলার জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠান উদ্বোধনের পর বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত রথটেনে যাত্রার সূচনা করেন ভক্তরা।

রথযাত্রায় নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। ধর্মীয় কীর্তন ও ভক্তিমূলক পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup