বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে জেলখানা ছাড়া ঐতিহ্য বলতে কিছু নেই: গয়েশ্বর চন্দ্র রায়

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৮:০৭ পিএম
expand
কেরানীগঞ্জে জেলখানা ছাড়া ঐতিহ্য বলতে কিছু নেই: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জকে শহরও বলা যায় না, এখানকার নগরায়ণ অত্যন্ত অপরিকল্পিত। বর্তমানে কেরানীগঞ্জে কেন্দ্রীয় জেলখানাটাই একমাত্র ঐতিহ্যবাহী বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটা ছাড়া এখানে গর্ব করার মতো আর কিছুই নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (১৭ জুন) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া বাঘৈর এলাকায় তৃতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় স্বাস্থ্য খাতের বেহাল দশা তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখানকার ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির নাম কেবল শূন্যই রয়ে গেছে, অথচ সেটি এখন মাদক আক্রান্তদের আখড়ায় পরিণত হয়েছে। হাসপাতালে কোনো ডাক্তারও নেই, এমনকি কোনো দারোয়ান বা পাহারাদারও নেই।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আপনি মানুষের কল্যাণে কাজ করছেন, সারাদেশ আপনার সাথে আছে। যেমনটি অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাধারণ মানুষ ছিল।

বক্তব্যে শহীদ রাষ্ট্রপতির স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৭৯ সালের ৪ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের চুনকুটিয়া স্কুল মাঠে এসেছিলেন জিয়াউর রহমান। তিনি সে সময় সাধারণ মানুষের টানে এক কিলোমিটার পথ হেঁটে এসেছিলেন এবং পরবর্তী সময়ে তিনি নিজেই কেরানীগঞ্জের উন্নয়নের দায়িত্ব হাতে নিয়েছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Portugal VS Congo DR
12'
1 - 0
6' João Neves
World Cup