শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৭:০৪ পিএম
কেরানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি
expand
কেরানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

সারাদেশে ময়লা-আবর্জনা পরিষ্কার ও বৃক্ষরোপণের নির্দেশনার ধারাবাহিকতায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা, জিনজিরা ও আগানগর ইউনিয়নের বিভিন্ন জনবহুল সড়ক ও জনপদে এই কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানের সময় রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মো. উমর ফারুক।

বর্জ্য অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইউএনও মো. উমর ফারুক বলেন, ‘যত্রতত্র ময়লা ফেলা শুধু অসচেতনতা নয়, এটি এক প্রকার অপরাধ। যারা লুকিয়ে ময়লা ফেলে পরিবেশ দূষণ করছেন, তাদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের প্রশাসক ড. মো. আব্দুর সাত্তার বেগ, জিনজিরা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ শিবলী জামান, আগানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ তাইবুর রহমান এবং জিনজিরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল গনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup