শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম
ঢাকার সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ১৩তম বর্ষে নিহত শ্রমিকদের স্মরণে (অস্থায়ী) বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা
expand
ঢাকার সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ১৩তম বর্ষে নিহত শ্রমিকদের স্মরণে (অস্থায়ী) বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা

ঢাকার সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ১৩তম বর্ষে নিহত শ্রমিকদের স্মরণে (অস্থায়ী) বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও দেশি-বিদেশি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও শিল্প পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টার সময় সাভার বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার জমিতে স্থাপিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের 'অর্ন্তভুক্ত' বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতা-কর্মীরা।

আলোচিত এই ট্র্যাজেডির ১৩ বছর পেরিয়ে গেলেও দোষীদের কোন বিচার না হওয়ায় বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাভার থানা কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম বেপারীর নেতৃত্বে রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক রানা'র ফাঁসি ও জাড়িত সকলের সর্বোচ্চ শাস্তির দাবি এবং বিভিন্ন দাবিতে এ বিক্ষোভ মিছিল করা হয়।

এসময় রানা প্লাজার জায়গা ও সম্পদ বাজেয়াপ্ত করে আহত-নিহত শ্রমিক ও পরিবারকে পুনর্বাসন করা, এক জীবনের আইয়ের ক্ষতিপূরণ ও সুচিকিৎসা নিশ্চিত করা, ২৪ এপ্রিল কে জাতীয় শোক দিবস ঘোষণা করা, রানা প্লাজার জমিতে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা এবং সকল কারখানা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, আজকের দিনটি আহত ও নিহতদের পরিবারের কাছে ভীষণ যন্ত্রণা আর কষ্টের। তাদের দাবিগুলো বাস্তবায়ন করা হোক।

এ সময় আরো উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন, বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় মুক্তি কাউন্সিল, গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ, গার্মেন্টস শ্রমিক টেক্সটাইল ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার, গ্রামীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনসহ দেশি-বিদেশি নানা শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

২০১৩ সালের এই দিনে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৮ জন নিহত হন। আহত হন অনেকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন