শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোট না দিলেও কেন্দ্রে যান, গণতন্ত্র রক্ষায় অংশ নিন: গয়েশ্বর

কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম
গয়েশ্বর চন্দ্র রায়
expand
গয়েশ্বর চন্দ্র রায়

১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন। আমাকে ভোট না দিলেও সমস্যা নেই, তবুও ভোট দিতে কেন্দ্রে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন ঢাকা–৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাঁ মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ভোট দেওয়া নাগরিকের মৌলিক অধিকার এবং এই অধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয়।

তিনি আরও বলেন, গণতন্ত্র কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়। একটি শক্তিশালী ও কার্যকর গণতন্ত্র গড়ে তুলতে হলে জনগণকেই এগিয়ে আসতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠে প্রতিবাদ জানাতে হবে।

ভোটাধিকার একজন নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত ইচ্ছা প্রতিফলিত হয়, যা গণতন্ত্রের মূল ভিত্তি।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেক হোসেন বাবু, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মাসুদ আলম স্বাধীন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য রায়হান মিয়াসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন