শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের আলোচিত বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম
সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান
expand
সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর অভিযানে এ সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন।

এ সময় দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

যৌথবাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন