বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
ছবি: সংগৃহীত
expand

কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে চোর-ছিনতাইকারী, মাদক সেবনকারী ও বিভিন্ন মামলার আসামিসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের মধ্যে ৯ জন চোর ও ছিনতাইকারী, ৮ জন মাদক সেবনকারী এবং ৩ জন ধর্তব্য অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, চুরি ও ছিনতাই প্রতিরোধ এবং অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন সাইফুল ইসলাম বাবু (২১), মো. ইসমাঈল ওরফে বাঘা (২৭) ও আমান উল্লাহ (২৬)। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সজিব দে (২৩), অপু দে (২২), রশিদ আহম্মদ (২২), আব্দুর রহিম (৩৩), নেছার উদ্দিন (২১) ও মো. আইয়ুবকে (২৫)। মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার আটজন হলেন মো. এনামুল হক (২০), রবিউল হাসান (২৬), আব্দুল করিম (২৭), আবুল ফয়েজ (২৬), নুরুল আলম (২৬), এরশাদুল ইব্রাহিম (২০), মো. এহেছান (২০) ও আবু তৈয়ব (২৭)।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার তিনজন হলেন মো. রুহুল আমিন (৫৯), মো. মোস্তফা (৬৮) ও মো. মাজেদ। তাদের মধ্যে রুহুল আমিন ও মোস্তফা কক্সবাজার পৌরসভার পশ্চিম বাহারছড়া এলাকার বাসিন্দা। আর মাজেদের বাড়ি উখিয়ার মধ্য রাজাপালং এলাকায়।

এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. ইসমাইল (২৪) ও তৈয়বা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চোর-ছিনতাইকারী ও মাদক সেবনকারীসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি শহর ও আশপাশের এলাকায় অপরাধীদের তৎপরতা রোধে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank