মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় টানা দুই দিনের ভারীবর্ষণে পাহাড় ধসে মো. মিনহাজ উদ্দিন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমের ঝিরি এলাকার খলিফা মুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার কলিম উল্লাহর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত দুই দিনের টানা ভারীবর্ষণে পাহাড়ি এলাকায় বসবাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সোমবার দুপুরে ভারী বৃষ্টিপাতের কারণে কলিম উল্লাহর বাড়ির পাশের একটি পাহাড় ধসে পড়ে। ধসে পড়া মাটি ও পাহাড়ের চাপ বাড়ির দেয়ালে আঘাত লাগলে দেয়ালটি ভেঙে যায়। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু মিনহাজ। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। একই সঙ্গে টানা বর্ষণের কারণে উপজেলার পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঝুঁকি এড়াতে পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

এ বিষয়ে স্থানীয় ইউপির সদস্য মনজুর আলম পাহাড় ধসে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারি বর্ষনের ফলে বসতভিটার পেছনে পানি জমে যায়। নিহত শিশু ও তার নানি পানি নিস্কাশনের কাজ করছিল। এসময় হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়ে বসতঘরের উপরে পড়ে। এতে বাড়ির দেওয়াল চাপা পড়ে শিশুটি মারা যান। সঙ্গে থাকা নানিও আহত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup