সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায়  নিহত ২, আহত ৪

পেকুয়া (কক্সবাজার)প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৬:০৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয় এবং মহিলাসহ আরো ৪ জন গুরুতর আহত হয়েছে।

১৫ জুন (সোমবার) সকাল ৯টার দিকে এ বি সি আঞ্চলিক মহাসড়কের টইটং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় নিহতরা হলেন মাতামুহুরী উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি ট্টিকা এলাকার বাসিন্দা হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার আফজাল সরকার (৪৫)।

এ ঘটনায় আহতরা হলেন টৈইটং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার আমিনের ছেলে শাহাদাত (২৫), সদর ইউনিয়নের হরিনাফঁড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শহিদ (২৬), রিমন উল হোছাইন (১২), মাতামুহুরী উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি ট্টিকা এলাকার হাসান আলীর স্ত্রী পাখি (৬০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে পেকুয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়া যাত্রী বাহি এস আলম সার্ভিসের একটি বাস টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ পাঁচ আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে আহতদের কে চমেকে প্রেরন করে। চট্টগ্রামে পৌছার আগেই আহত দুইজনের মৃত্যু হয়। এদিকে ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Cape Verde
8'
0 - 0
World Cup