বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় বাস-টমটম সংঘর্ষে কিশোর নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম
বাস-টমটম সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় টমটম
expand
বাস-টমটম সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় টমটম

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটম (অটোরিকশা) সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফগামী পালকী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টমটমকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক কিশোর যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অন্য যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যান। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

খবর পেয়ে শাহপুরী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত বাস ও টমটমটি জব্দ করে।

শাহপুরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন