সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি নিয়ে রাজুতে অনশনে ভিপি সাদিক কায়েম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৭ পিএম আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বুধবার (৮ এপ্রিল) রাতে তিনি রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেন।

এর আগে, গণভোটের রায় দ্রুত বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী। অনশনে বসা ওই শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাদিক মুনওয়ার মুনেম ও সমাজবিজ্ঞান বিভাগের সাকিবুর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন