রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ চিকিৎসক যোগদান, কাটবে দীর্ঘদিনের চিকিৎসা সংকট

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ চিকিৎসক যোগদান
expand
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ চিকিৎসক যোগদান

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৯ জন চিকিৎসক যোগদান করেছেন। ফলে দীর্ঘদিন ধরে চলমান চিকিৎসক সংকট কাটিয়ে এখন থেকে রোগীরা আরও উন্নত ও নিয়মিত চিকিৎসা সেবা পাবেন বলে আশা করা যাচ্ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি ৪৮তম বিসিএস থেকে সাতজন, ২৭তম বিসিএস থেকে একজন এবং একজন মেডিসিন কনসালটেন্টসহ মোট নয়জন চিকিৎসক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন ও অভিজ্ঞ চিকিৎসকদের এ সমন্বয়ে উপজেলা স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দীর্ঘদিন চিকিৎসক সংকটের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে জরুরি সেবা, বিশেষজ্ঞ পরামর্শ এবং নিয়মিত চিকিৎসা ব্যবস্থায় চাপ ছিল বেশি। নতুন চিকিৎসকদের যোগদানের ফলে এসব সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডা: মুজিবুর রহমান জানান, নবীন ও প্রবীণ চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সাধারণ মানুষের জন্য আরও কার্যকর ও মানসম্মত সেবা নিশ্চিত করার চেষ্টা করা হবে। পাশাপাশি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়দের প্রত্যাশা, চিকিৎসক সংকট দূর হওয়ার মাধ্যমে এখন থেকে পেকুয়ায় স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং রোগীরা সহজেই প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X