শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষা শহীদদের স্মরণে আইজেএফ’র শ্রদ্ধা ও অঙ্গীকার পুনর্ব্যক্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম (আইজেএফ) ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর দমন-পীড়নের মধ্যেও যে আত্মত্যাগের ইতিহাস রচিত হয়েছিল, তা বাঙালি জাতির চেতনায় চির অম্লান হয়ে আছে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ আমাদের আত্মপরিচয়, সাংস্কৃতিক শক্তি এবং জাতীয় মর্যাদার প্রতীক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকারের সংগ্রাম ছিল না; এটি ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতার ভিত্তি রচনার এক ঐতিহাসিক অধ্যায়। সেই চেতনা থেকেই অনুসন্ধানী সাংবাদিকতার পথচলা—সত্য উদ্ঘাটন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দায়বদ্ধ থাকা।

আইজেএফ মনে করে, মাতৃভাষার সুরক্ষা ও বিকাশের পাশাপাশি সংবাদমাধ্যমে শুদ্ধ, দায়িত্বশীল ও প্রাঞ্জল বাংলা চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষার মর্যাদা রক্ষা মানেই সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সংগঠনটি সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X