শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

‘তুই নূর না?’ প্রশ্ন তারেক রহমানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের ডান পাশে দাঁড়িয়ে লম্বা সাদা দাড়ি নূর
expand
প্রধানমন্ত্রী তারেক রহমানের ডান পাশে দাঁড়িয়ে লম্বা সাদা দাড়ি নূর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগেই ঘোষণা দিয়েছিলেন সরকারি ছুটির দিন শনিবারও অফিস করবেন। তাই আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সপ্তাহিক ও সরকারি ছুটির দিন দায়িত্ব পালনের উদ্দেশ্যে সকাল ১০টার পরপরই তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে এই প্রথম সেখানে তার গমন।

তার প্রথম কর্মদিবসে সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মো. তারেক, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে নিয়ম অনুযায়ী বৃক্ষরোপণ করেন তারেক রহমান। এরপর অফিসের দিকে যাওয়ার সময় দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন কর্মচারীর দিকে তার নজর যায়। তাদের মধ্যে কেউ অফিস সহকারী, কেউ মালি, কেউবা আবার ড্রাইভার হিসেবে সেখানে কর্মরত রয়েছেন। একসময় তারা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারী ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয়ে প্রবেশের সময় নিরাপত্তা ও প্রটোকলের কারণে এসব কর্মচারী দূরেই দাঁড়িয়ে ছিলেন। ভাবছিলেন, এত বছর পর তারেক রহমান কি তাদের চিনতে পারবেন? ঠিক সেই সময় দূর থেকে ভেসে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের কণ্ঠ, ‘তুই নূর না?’

মুহূর্তেই আনুষ্ঠানিকতার আবহ ভেঙে যায়। নূরুল আমিন নূরসহ অন্যরা এগিয়ে আসেন। চোখে আনন্দ, মুখে বিস্ময়। প্রধানমন্ত্রী হয়েও তিনি যে তাদের ভুলে যাননি, তা যেন স্পষ্ট হয়ে ওঠে সেই মুহূর্তে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, নূর বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ড্রাইভার। একসময় তিনি অফিস সহকারী ছিলেন। ১৭ বছরের ব্যবধানেও তার নাম ও মুখ মনে রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X