বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম
ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নেতাদের ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন জামায়াত আমির
expand
ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নেতাদের ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নেতাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে এনডিএফ-এর নেতৃত্বসহ গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন। এতে ছিলেন ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, সহ-সভাপতি ডা. মো. আতিয়ার রহমান, জয়েন্ট সেক্রেটারি ডা. এমজি ফারুক হোসেন ও ডা. রুহুল কুদ্দুস বিপ্লব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগরী উত্তর এনডিএফ-এর সহ-সেক্রেটারি ডা. হাসানুল বান্না এবং অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক।

বৈঠকটি দুই প্রতিষ্ঠানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য ও সামাজিক কার্যক্রম নিয়ে সম্ভাব্য সহযোগিতা আলোচনা করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup