রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যার হুমকি পাচ্ছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ এএম আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতকে বিভিন্ন নম্বর থেকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেছেন।

পোস্টে সিফাত লিখেছেন, 'আমার মোবাইল নাম্বার, পারিবারিক ঠিকানা এবং অন্যান্য ডিটেইলস সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করেছে গণহত্যাকারী লীগ। ইতোমধ্যে বিভিন্ন নাম্বার থেকে আমাকে অনবরতঃ ডেথথ্রেট, হামলা এবং পরিবারের ওপর আঘাতের হুমকি দেয়া হচ্ছে।'

পোস্টে তিনি আরও লেখেন, 'আমি পুলিশের কাছে এই ব্যাপারে মামলা করতে যাচ্ছি। সীতাকুণ্ডের স্থানীয় প্রশাসন ও পুলিশকেও জানিয়েছি। এই গণহত্যাকারী ও ফ্যাসিবাদীদের মোকাবেলায় আমি আপনাদেরকে পাশে চাই। আমরা এই খুনীচক্রকে একসঙ্গে প্রতিহত করবো, ইনশাআল্লাহ! ইনকিলাব জিন্দাবাদ!'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X