মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ‘ফ্যাসিস্টদের পুনর্বাসনের’ প্রবণতা দেখা দিয়েছে: নাহিদ ইসলাম

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম
নাহিদ ইসলাম
expand
নাহিদ ইসলাম

কক্সবাজারের কুতুবদিয়ায় এক নির্বাচনী জনসভায় ভোট কারচুপি ও দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর দেশে নতুন করে চাঁদাবাজি, জমি দখল ও ‘ফ্যাসিস্টদের পুনর্বাসনের’ প্রবণতা দেখা দিয়েছে। এসব শক্তিকেই তিনি ‘নতুন জালেম’ আখ্যা দিয়ে বলেন, তাদের বিরুদ্ধে জনগণের রায় স্পষ্ট হবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় ১১ দলীয় জোটের প্রার্থী এএইচ এম হামিদুর রহমান আযাদের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশের সরকার গঠন করবে জনগণই। বাইরের কোনো প্রভাব বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।’

তার দাবি, এই নির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়, বরং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পর্ব।

তিনি বলেন, ‘ঐক্যজোট এক হয়েছে দেশকে দখল, দুর্নীতি ও স্বৈরতান্ত্রিক প্রবণতা থেকে মুক্ত করতে।’

জনসভায় বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘জাতির স্বার্থে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। নির্বাচনে যদি কারচুপি বা ষড়যন্ত্রের চেষ্টা হয়, জনগণ তা প্রতিহত করবে।’

একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানান।

তাহের বলেন, ‘গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার পথে ১২ ফেব্রুয়ারির নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।’

দেশের উন্নয়ন ও স্বাধীনতা রক্ষার প্রশ্নে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। সমাবেশের শেষ দিকে নেতারা উপস্থিত ভোটারদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, এই নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা শুধু সরকার পরিবর্তন নয়, রাজনৈতিক সংস্কৃতি ও শাসনব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X