সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পেকুয়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধার  

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম
পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার
expand
পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুটি শটগানের কার্তুজ ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান থানা পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

সূত্রে জানা যায়, পেকুয়ার রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী নাছির উদ্দিনের বসতঘরের পেছনে অবস্থিত একটি খালের পাড়ে লাকড়ির স্তুপের নিচে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও গুলাবারদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, দুটি কালো রঙের শর্টগানের কার্তুজ (সিসা) এবং দুটি ধারালো কিরিচ।

এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। উদ্ধার সংক্রান্ত বিষয়ে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন