মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ৩ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, যুবককে গণপিটুনি

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
অভিযুক্ত সাদ্দাম
expand

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদ্রাসায় পড়ুয়া পাঁচ বছর বয়সী তিন কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাদ্দাম উপজেলার ধ্মঘর ইউনিয়নের রায়তলা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা ছুটি শেষে ৩ জন শিশু একসঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সাদ্দাম হোসেন তাদের চিপসের লোভ দেখিয়ে একটি বসতঘরে নিয়ে যায় এবং সেখানে তিনজন শিশুর ওপর যৌন নির্যাতন চালায়। পরে যৌন নির্যাতনের শিকার এক শিশু বিষয়টি তার দাদিকে জানালে এলাকাজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। শনিবার সকালে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সাদ্দামকে আটক করে থানায় নিয়ে যায।

এ বিষয়ে রায়তলা গ্রামের বাসিন্দা শামীম আহমেদ বলেন, ঘটনাটি একটি পক্ষ সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। আগেও এমন বহু ঘটনা সালিশে মীমাংসা করে দামা চাপা দেওয়া হয়েছে। আমরা চাই এই ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তি হোক। না হলে এ ধরনের ঘটনা সমাজে আরও বাড়বে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, তিনজন কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank