মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় পানিতে ডুবে বরুড়ায় যমজ দুই শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি: সংগৃহীত
expand

কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে জুনাইরা ও তাসলিমা নামের ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার শাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু বরুড়া উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়ির পাশে খেলছিল যমজ দুই শিশু। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।

এরপর দুই শিশুকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank