সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাঙ্গলকোটে উলামা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে সামাজিক ও দাওয়াহভিত্তিক সংগঠন পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ কর্মসূচির আওতায় পেরিয়া ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদরাসা, মসজিদ, কবরস্থান এবং সাধারণ মানুষের মাঝে বিভিন্ন উপজাতের ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

এতে সংগঠনের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে গাছের চারা রোপণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চারাগুলোর নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। স্থানীয়রাও স্বতঃস্ফূর্তভাবে এ উদ্যোগে অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে।

কর্মসূচির শুরুতে স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রেখে বলেন, একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না; এটি বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ এবং জলবায়ুর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তবে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক আনোয়ারী জানান, সমাজকল্যাণ, মানবসেবা, নৈতিক শিক্ষা এবং পরিবেশ সংরক্ষণে সংগঠনটি নিয়মিত বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু সালেহ মুহাম্মাদ সাদ উদ্দীন বলেন, স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর এমন কার্যক্রম পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও গতিশীল করবে এবং নতুন প্রজন্মের মধ্যে সবুজায়নের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক সচেতনতা সৃষ্টি করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank