শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় মানববন্ধন শেষে গুলিবর্ষণ, স্কুলছাত্রসহ আহত ৭

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৮:০২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কুমিল্লা নগরীতে সন্ত্রাস ও মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত প্রেম (১২) নামের এক স্কুলছাত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরীর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব অভিযান শুরু করেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, গত দুই দিন ধরে কাটাবিল ও তেলিকোনা এলাকায় কিশোর গ্যাং ও মাদক কারবারিদের প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এসব ঘটনার প্রতিবাদ এবং এলাকায় মাদক নির্মূলের দাবিতে বৃহস্পতিবার কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে স্কুলছাত্র প্রেমসহ অন্তত সাতজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা বলেন, যারা গুলি চালিয়েছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের নিয়ন্ত্রণে কিশোর গ্যাংও সক্রিয় রয়েছে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার বলেন, এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা ও অস্ত্রের মহড়ার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করায় এই হামলার ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেছে। তবে ঘটনার পরপরই জড়িত ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup