

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বিড়ালপ্রেমীদের মিলনমেলা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (৪ অক্টোবর) দুপুরে নগরীর কবি নজরুল ইনস্টিটিউটে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সামছুল আলম। আয়োজনটি যৌথভাবে করে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা এবং ক্যাটস হোম – বিড়ালের বাড়ি। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনী।
মেলায় অর্ধশতাধিক বিড়াল অংশ নেয় "যেমন খুশি তেমন সাজ" প্রতিযোগিতায়। দেশি ও বিদেশি দুই বিভাগে মোট ছয়টি বিড়াল বিজয়ী হয়। পরবর্তীতে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক পর্বে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া, প্রেস ক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরুল হাসান রাসেলসহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সমাজসেবা, শিক্ষা ও গণমাধ্যমে অবদান রাখার স্বীকৃতি হিসেবে একাধিক শিক্ষক, সাংবাদিক ও প্রবাসী ব্যক্তিত্বকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য করুন
