বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেবিদ্বারে হোটেলের দেয়াল ধসে প্রাণ গেল বৃদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম
দেবিদ্বার উপজেলায় একটি খাবার হোটেলের দেয়াল ধস
expand
দেবিদ্বার উপজেলায় একটি খাবার হোটেলের দেয়াল ধস

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় একটি খাবার হোটেলের দেয়াল ধসে আব্দুস সামাদ (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী বাগুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাগুর বাজারে মিজানুর রহমানের মালিকানাধীন একটি হোটেলের দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। সে সময় ক্যাশ টেবিলে বসে ছিলেন হোটেল মালিকের শ্বশুর আব্দুস সামাদ। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং মরদেহ উদ্ধার করে দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, হঠাৎ দেয়াল ধসে পড়ায় ওই ব্যক্তি ক্যাশ টেবিলে বসা অবস্থায় চাপা পড়েন এবং মারা যান। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন