

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার ভারত সীমান্তসংলগ্ন একটি এলাকায় পুকুরের ভেতর লুকিয়ে রাখা একাধিক আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় এই উদ্ধার অভিযান চালানো হয়।
র্যাব-১১–এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, সীমান্ত থেকে মাত্র সাড়ে তিনশ’ মিটার দূরে কটকবাজার কবরস্থানের পাশের একটি পুকুরে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হচ্ছে। শ্যালো মেশিনের মাধ্যমে পুকুরের পানি সেচ দিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে পুকুর থেকে কয়েকটি পিস্তল ও বন্দুক পাওয়া যায়। এ ছাড়া দুটি বস্তায় মোড়ানো অবস্থায় বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মেজর সাদমান ইবনে আলম বলেন, এখন পর্যন্ত সাদা বস্তা ও স্কচটেপে মোড়ানো একাধিক আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে আরও অস্ত্র থাকতে পারে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।
সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, এসব অস্ত্র সীমান্তপথে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন