সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৮:০৮ পিএম আপডেট : ১৫ জুন ২০২৬, ০৮:১৬ পিএম
সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার
expand
সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কামারপাড়া গ্রামে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আজ ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন অধীনস্থ বারাদী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় তারই নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সীমান্ত মেইন পিলার ৮১-এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের একটি আমবাগানের মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকরা সামগ্রীর আনুমানিক তালিকা মূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা। এর মধ্যে বিদেশী পিস্তলের মূল্য ১ লাখ টাকা, এক রাউন্ড গুলির মূল্য ২০০ টাকা এবং উদ্ধারকরা গাঁজার মূল্য প্রায় ৭ হাজার টাকা।

উদ্ধারকরা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেয়া হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Cape Verde
90'+5'
0 - 0
World Cup