শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাটি খননের সময় পাওয়া গেল ৫ সোনালি রঙের মূর্তি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
উদ্ধার করা ধাতব মূর্তি
expand
উদ্ধার করা ধাতব মূর্তি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ী তৈরী জন্য মাটি খননের সময় ৫টি সোনালী রঙের ধাতব মূর্তি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামে আবুল মুজামের বাড়ি থেকে মূর্তিগুলো উদ্ধার করে বিজিবি।

স্থানীয়রা জানান, খোরদ গ্রামে আবুল মুজাম নতুন বাড়ি তৈরীর জন্য শ্রমিকদের দিয়ে মাটি খুঁড়ছিলেন। শ্রমিকরা মাটি খুঁড়তে খুঁড়তে মূর্তিগুলো দেখতে পান। বিষয়টি আলমডাঙ্গা থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশের সহায়তায় স্বর্ণের তৈরি পুরাকীর্তি ভেবে তা উদ্ধারে অভিযান চালায় চুয়াডাঙ্গা ৬-বিজিবি।

৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ধার হওয়া ৫টি ধাতব মূর্তি সোনার তৈরি নয়। তাতে তামার অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা করে দেখা যায় মূর্তি গুলোতে ৫৩ থেকে ৬০ ভাগ তামা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন