মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলায় শঙ্খ নদীতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যুভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের মধ্য আমিলাইষ এলাকায় সাঙ্গু নদী পানিতে ডুবে ভাই - বোনের মৃত্যু হয়।

নিহত দুই শিশু হলো—পূর্ব ডলু কুল এলাকার বাসিন্দা মোহাম্মদ বেলালের ছেলে মো. শাহীন (৪) ও মেয়ে মোছা. আফিজা আক্তার (৬)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভাই-বোন দুজন তাদের নানার বাড়ি মধ্য আমিলাইষ এলাকায় বেড়াতে আসে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে অসতর্কতাবশত তারা শঙ্খ নদীতে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। তবে দ্রুত উদ্ধারের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি।

একই পরিবারের দুই শিশুর আকস্মিক মৃত্যুতে স্বজন ও পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। তাদের মৃত্যুতে এলাকায়ও শোকে বিরাজ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank