

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, আগুন লাগার সময় মার্কেটের ভেতরে কয়েকজন মানুষ আটকা পড়েন। তাদের অনেকে সিঁড়ি দিয়ে ভবনের ছাদে উঠে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


