মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত দামে কাপড় বিক্রি, দুই দোকান মালিককে জরিমানা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম
সীতাকুণ্ডে অতিরিক্ত দামে কাপড় বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানে ৭০ হাজার টাকা জরিমানা
expand
সীতাকুণ্ডে অতিরিক্ত দামে কাপড় বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানে ৭০ হাজার টাকা জরিমানা

ক্রয়ের তুলনায় অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রির অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ক্লাসিক ও পোশাক বাজার নামের দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এই জরিমানা করা হয়।

রোববার (১৬ মার্চ) দুপুরে সীতাকুণ্ড পৌর সদরের বিভিন্ন কাপড়ের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা দোকানগুলোর ক্রয়-বিক্রয়ের হিসাবপত্র, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের তালিকা যাচাই-বাছাই করেন।

অভিযানের সময় দেখা যায়, কিছু দোকান ক্রয়মূল্যের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি দামে কাপড় বিক্রি করছে। পরে যাচাই-বাছাই শেষে ক্লাসিক ও পোশাক বাজার নামের দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত দামে কাপড় বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাদেরকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

এ সময় তিনি বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যবসায়ী যদি অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করেন বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নির্ধারিত নিয়ম মেনে পণ্য বিক্রি করতে হবে এবং ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের সঠিক হিসাব সংরক্ষণ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup