

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ২৫০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম (৬০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার ৪ নম্বর সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা সওদাগর বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জেসমিন বেগম ওই এলাকার রঞ্জন সওদাগরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেসমিন বেগমের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা তার বাড়ির আশপাশে নজরদারি বাড়ান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় জনতা তাকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং তল্লাশি চালিয়ে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন অভিযোগ করে বলেন, জেসমিন বেগম এর আগেও চট্টগ্রামে একাধিক মাদক মামলায় কারাবাস করেছেন। বর্তমানে তিনি এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন, যার ফলে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।
এলাকার যুবসমাজকে রক্ষায় তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে মাদক বিক্রির অভিযোগের বিষয়ে আটক জেসমিন বেগম বলেন, আমি খুব অসুস্থ। আমার ছেলেরা আমাকে ওষুধ কেনার টাকা দেয় না, তাই বাধ্য হয়ে আমি গাঁজা বিক্রি করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার এসআই মোজাফ্ফর বলেন, কামতা এলাকা থেকে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২৫০ গ্রাম গাঁজাসহ ওই নারীকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

