বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর সদর হাসপাতালে ডিবির অভিযান দালাল চক্রের ৪ সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পিএম
আটক দালাল চক্রের ৪ সদস্য
expand
আটক দালাল চক্রের ৪ সদস্য

আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সরকারি এই হাসপাতালের চিহ্নিত দালালদের মধ্য থেকে সাহাব উদ্দিন (২৫), শাকিল খান (১৯), মাসুদ (৩৫) ও গোলাম রাব্বি (২৭) নামে চারজনকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, অভিযানের খবর পেয়ে অন্যান্য দালালরা আগেই সরে পড়ে। এছাড়া নারী পুলিশ সদস্য না থাকায় অভিযানের সময় কোনো নারী দালালকে আটক করা সম্ভব হয়নি। আটককৃতরা সবাই চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হাসপাতাল এলাকায় দালাল চক্র নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে ১ এপ্রিল চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক হাসপাতাল পরিদর্শনকালে দালাল নির্মূলে কঠোর নির্দেশনা দেন। তার এই নির্দেশনার ২৪ ঘন্টা অতিবাহিত না হতেই ডিবি পুলিশের অভিযানে ৪জনকে আটক করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন