

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদে গান-বাদ্য নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্য ঘিরে স্থানীয় কওমি মাদরাসার ছাত্রদের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই ব্রাহ্মণবাড়িয়ার দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া গিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় জামিয়ার আলেম-ওলামাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) ফেসবুকে নিজের আইডিতে করা এক পোস্টে এ তথ্য জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার প্রিন্সিপাল, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মুবারাকুল্লাহ, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মুহাদ্দিস ও জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মারুফ কাসেমী, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন আফতাবি এবং জেলা হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হাফিজ।
এ ছাড়াও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সঙ্গে কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে উপস্থিত ছিলেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং এনসিপির সংগঠক আতাউল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে, জাতীয় সংসদে গানবাদ্য নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বিতর্কিত বক্তব্য ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বয়কট ঘোষণা করে বিক্ষোভে-মিছিলে নামেন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মাদরাসা শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির নির্ধারিত অনুষ্ঠান আয়োজিত হয়নি।


