

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ ঘটেছে। এতে ৪০ জন আহত হয়েছেন বলে খবর।
সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি ও বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গ্রামে সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশাচালকদের দু’পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি দুই গ্রামের মানুষের মধ্যে বিরোধে রূপ নেয়।
একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে ও ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।
স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছেন। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে।
কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।